শিরোনাম
◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনচিত্রে মডেল রাজ রিপা ও জয় চৌধুরী 

রাজ রিপা ও জয় চৌধুরী 

মনিরুল ইসলাম: বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপি সাহা। তিনি সুরেশ সরিষার তেলের একসঙ্গে দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন । আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে সবগুলো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্র দুটি প্রচার হবে বলে জানান বাপি সাহা।

বাংলাদেশ ও কলকাতার অনেক তারকাকে নিয়ে বিজ্ঞাপনচিত্র বানানো কুশলী নির্মাতা বাপি সাহা।

তিনি  জানান, বরাবরের মতো এবারও তার নিজস্ব প্রোডাকশন হাউজ ও বিজ্ঞাপনী সংস্থা এনজয় অ্যাড মিডিয়ার ব্যানারে সুরেশ সরিষার তেলের নতুন  বিজ্ঞাপনচিত্র দুটি নির্মাণ করা হয়েছে। 

এতে মডেল হয়েছেন উঠতি দুই সুন্দরী মডেল অভিনেত্রী রাজ রিপা, সোনিয়া রিফাত, জয় চৌধুরী এবং জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক। বিজ্ঞাপনচিত্র দুটির  শুটিং হয়েছে নরসিংদীতে বাপি সাহা'র নিজস্ব বাসভবনে।  চিত্রগ্রহণ করেছেন হীরা আজাদ। স্থির চিত্রগ্রাহক শিশির জাহাঙ্গীর। রূপসজ্জা করেছেন মালেক ফয়সাল। প্রধান সহকারী পরিচালক শিবু দাস।

বিজ্ঞাপনচিত্র দুটির মধ্যে একটির থিম হলো - কোরবানির মাংস রান্নার ওপর। এই বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে প্রথমবার বাপি সাহা'র সঙ্গে কাজ করলেন রাজ রিপা ও সোনিয়া রিফাত। এই দুই সুন্দরী গ্ল্যামার গার্ল এর সঙ্গে আছেন জয় চৌধুরী। অন্য বিজ্ঞাপনচিত্রটির থিম - আলু ভর্তা ও মুড়ি মাখার। এতে মডেল হয়েছেন আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক। 

 রাজ রিপা বলেন, বাপিদা  খুবই কুশলী একজন নির্মাতা। প্রথমবার তার নির্দেশনায় দারুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। অনেক ভালো লেগেছে ।

 সোনিয়া রিফাত  বলেন, বাপিদার সাথে  প্রথমবার  সঙ্গে কাজ হলো। তবে কাজটা অনেক ভালো হয়েছে। 

জয় চৌধুরী বলেন, আশা করছি, বিজ্ঞাপনচিত্রটি দর্শকদের নজর কাড়তে সক্ষম হবে।

এমআই/এসএ 

  • সর্বশেষ