শিরোনাম
◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয় ছেড়ে ইসলামের পথে পপি

ষ্পিতা পপি

শিমুল চৌধুরী ধ্রুব: জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয়ে পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমার মাধ্যমে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ২০১৯ সালে হঠাৎ করেই চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন পপি। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। মূলত অভিনয় ছেড়ে তিনি ইসলাম ধর্মে মনযোগী হয়েছিলেন। কালের কন্ঠ

জানা গেছে, চলচ্চিত্র ছেড়ে শুধু নিজেকেই আড়াল করেননি পপি, হয়েছেন দেশান্তরীও। স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন ইউরোপের দেশ ফ্রান্সে। সামাজিকমাধ্যম থেকেও সরিয়ে ফেলেছেন আগের সব ছবি। যুগান্তর

গণমাধ্যমের পক্ষ থেকে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়ে দিয়েছি। বাকি জীবন ইসলামি আদর্শেই কাটাতে চাই। যেহেতু সিনেমা ছেড়েছি, তাই আর কখনোই আমাকে পর্দায় দেখার চানস নেই। এখানে (ফ্রান্স) স্বামী সংসার নিয়ে সুখে আছি। ভবিষ্যতে আল্লাহপাক যা করবেন, যেভাবে চালাবেন সেভাবেই চলব। সবার কাছে দোয়া চাই। সাম্প্রতিক দেশকাল 

উল্লেখ্য, পুষ্পিতা পপি আলোচনায় আসেন ‘পাঙ্কু জামাই’ সিনেমায় অভিনয় করে। এতে তিনি শাকিব খানের প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও ‘কখনও ভুলে যেও না’, ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। এটি ২০১৯ সালে মুক্তি পায়। বাংলানিউজ২৪, সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়