শিরোনাম
◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০১:১৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

শিমুল চৌধুরী ধ্রুব: বিশ্বজুড়ে পরিচিত ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে অবমুক্ত করা হয়েছে ওয়েব সিরিজ দ্য বিগ ব্যাং থিয়োরির নতুন সিজন। এই সিজনের একটি এপিসোডে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ‘কুষ্ঠ আক্রান্ত বেশ্যা’ বলে সম্বোধন করা হয়েছে। এ ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতীয় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার।

সিরিজটির সংলাপে বলতে শোনা যায়, ‘ঐশ্বরিয়া রাই হলেন দেবী আর তার সামনে মাধুরী দীক্ষিত কুষ্ঠ আক্রান্ত একজন যৌনকর্মী বা বেশ্যা। সিরিজের এ সংলাপটিতেই আপত্তি জানিয়েছেন মিঠুন। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য অপমানজনক এবং সম্মানহানিকর। নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠিয়েছি। যদি এই এপিসোড সরানো না হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা, এ ধরনের উক্তি সামাজিক অবক্ষয় বাড়িয়ে দেয়। তাই দ্রুত এ ধরনের সংলাপ বাতিল করা উচিত।’

তিনি জানান, কোনো নারীর নাম ধরে এ ধরনের উক্তি মোটেই সঠিক নয়। মাধুরী দীক্ষিতের জায়গায় অন্য কোনো নারীর নাম নেওয়া হলেও সেটা অপমানজনক হতো। শুধু জনপ্রিয় হওয়ার জন্য এ ধরনের সংলাপ ব্যবহার করা মোটেই উচিত নয়।

এসসিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়