শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`জ্বীন' টিজার প্রকাশ, ঈদে মুক্তি পাবে

জ্বীন

মনিরুল ইসলাম: জাজ মাল্টিমিডিয়ার 'জ্বীন' এর ৫৮ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে। আজ সোমবার টিজারটি প্রকাশ করা হয়। এতে বলা শুরু বলা হয়েছে, সাইন্সের ব্যাখ্যা যেখানে শেষ ধর্মের ব্যাখ্যা সেখান থেকে শুরু...। ভৌতিক ঘরানার এ সিনেমাটি শুটিং শুরু হয় ২০১৯ সালে।

টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে। ছবিটি আগামি ঈদুল ফিতরের (রোজার ঈদ) মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ছবিতে বিজ্ঞাপন ও টিভি অভিনেতা সজলের সাথে জুটি বেঁধেছেন এ সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পূজা চেরি।ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন  নায়ক রোশান, মুন, সুজাতা প্রমুখ। 

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত, অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী পরিচালিত এ ছবিতে  বড় পর্দার দর্শকরা দেখতে পাবেন সজল-পূজার নয়া কেমিস্ট্রি।

জাজের কর্ণধার আব্দুল আজিজ  বলেন, সজল একজন খুব ভাল অভিনেতা । আর 'জ্বীন' সিনেমায় সে দুর্দান্ত অভিনয় করেছে । 

তিনি বলেন, জ্বীন সিনেমার মাধ্যমে সজল তার দ্বিতীয় ইনিংস শুরু করছে । আর আমাদের বিশ্বাস দ্বিতীয় ইনিংসের মাধ্যমেই জ্বীন সিনেমা দিয়ে সে ছক্কা মারবে। ঈদুল ফিতর, ২০২৩ এর সিনেমা জ্বীন।

এদিকে, সজল বলেন, ‘জ্বীন’-এর গল্প আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে।ঈদে দর্শকরা দেখতে পারবেন। জ্বীনের গল্প নির্মাণ দুটোই ভালো। এখানে হাসি আনন্দ কান্না ভয় রোমান্স সবকিছু আছে।  আমার বিশ্বাস  জ্বীন সিনেমা দর্শকদের ভালো লাগবে।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়