শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশ্রম থেকে নারী পাচার করছেন শ্রাবন্তী!

শ্রাবন্তী চ্যাটার্জি

শিমুল চৌধুরী ধ্রুব: পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তার ব্যাক্তিজীবন নিয়ে বরাবরই থাকেন চর্চায়। একের পর এক প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিতর্কের শীর্ষে রয়েছেন তিনি। তবে এবার তার নাম জড়ালো নারী পাচারের সঙ্গে। পশ্চিমবঙ্গের বেনারসে একটি আশ্রম থেকে কয়েকজন নারীকে পাচার করেছেন তিনি। তবে এই ঘটনা তার বাস্তব জীবনের নয়। এমন চরিত্রে তাকে দেখা যাবে ‘সাদা রঙের পৃথিবী’ নামের একটি সিনেমায়। জি নিউজ

সিনেমার গল্পে, অল্প বয়সে বিধবা হওয়া নারীদের নিয়ে একটি আশ্রম। ভবানী নামের এক নারী সেখান থেকে নিয়মিত নারী পাচার করছে। আর সেই ভবানী চরিত্রেই দেখা যাবে শ্রাবন্তীকে। শুধু তাই নয়, এ সিনেমায় খল নায়িকার পাশাপাশি মূল নায়িকা শিবানীর চরিত্রেও দেখা যাবে তাকে। অর্থাৎ এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

নির্মাতা রাজর্ষি দের এ সিনেমার জন্য গত ২২ মার্চ বেনারসে পৌঁছেছে সিনেমার পুরো টিম। বিশ্বনাথের মন্দিরে পূজা দিয়ে পর দিনই শুটিং শুরু হয়। এদিকে এ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করছেন তৃণমূলের কাউন্সিলর অনন্য ব্যানার্জি। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখার্জি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়