শিরোনাম
◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা সাইফকে যেভাবে ব্ল্যাকমেইল করতেন সারা

সাইফ - সারা

শিমুল চৌধুরী ধ্রুব: শিগগিরই মুক্তি পাচ্ছে বলিউড তারকা সারা আলি খানের সিনেমা ‘গ্যাসলাইট’। এই সিনেমার প্রচার চলছে বড় পরিসরে। ফলে একাধিক গণমাধ্যমের মুখোমুখি হতে হচ্ছে তাকে। সেখানে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন, বাবা সাইফ আলি খানকে কীভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি। হিন্দুস্তান টাইমস

সাইফ-অমৃতা সাবেক এই দম্পত্তির সন্তান সারা ও ইব্রাহিম। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। আবার বাবা-মায়ের আলাদা থাকাকে কাজে লাগিয়ে তাদেরকে আবেগিভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি।

সাক্ষাৎকারে সারা বলেন, ‘অনেক সময় বাবা-মাকে আমার শিকার বানিয়েছি, ব্ল্যাকমেইল করেছি। তখন আমার বয়স ১১। বাবার কাছে গিয়ে বলেছি, আব্বা, এখানে মা নেই, আমাদের তাই এটা দিতেই হবে। আবার যখন আমার বয়স ১৫ তখন গিয়ে বলেছি, আব্বা তুমি আমাদের সঙ্গে থাকো না, তাই এটা আমাদের চাই।’

এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ছোট থেকেই অনেক পরিপক্ব ছিলাম। যখন আমার ৯ বছর বয়স, তখনই বুঝতাম, বাবা-মা একসঙ্গে সুখে নেই। বরং তারা আলাদা থাকার পর থেকে অনেক হাসিখুশি জীবন কাটিয়েছেন। প্রথম ১০ বছরে আমি মায়ের মুখে হাসি দেখিনি, যেটা বাবার থেকে আলাদা হওয়ার পর দেখেছি। যদি দুটি পৃথক বাড়িতে বাবা-মাকে সুখী দেখি, তা হলে আমরা দুঃখ কেন পাব!’

সাইফ-অমৃতার বিচ্ছেদের পর সারা ও ইব্রাহিমকে বড় করেন অমৃতা, তবে সাইফের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ ছিল। ১৯৯১ সালের জানুয়ারিতে বিয়ে করেন সাইফ ও অমৃতা। ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সারার জন্ম ১৯৯৫ সালের ১২ আগস্ট এবং ইব্রাহিমের জন্ম ২০০১ সালের ৫ মার্চ । ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। বর্তমানে তাদেরও দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।

  • সর্বশেষ