শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:০৬ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল হায়াত-দিলারা জামানের 'শেষ থেকে শুরু' 

আবুল হায়াত-দিলারা জামান

মনিরুল ইসলাম: আবুল হায়াত, দিলারা জামান অভিনীত স্বাধীনতা দিবস ২৬ মার্চের নাটক  'শেষ থেকে শুরু'। গল্পের মূল ভাবনা-ফরিদুর রেজা সাগর। অরুণ চৌধুরী পরিচালিত এই নাটকটি চ্যানেল-আইতে প্রচারিত হবে স্বাধীনতা দিবসে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।

নাটকটির পরিচালক অরুন চৌধুরী বলেন, একটি বিদেশি গল্পের অনুপ্রেরনায় চল্লিশ মিনিটের নাটকটি প্রধান দুই চরিত্রের অভিনেতা-অভিনেত্রী আবুল হায়াত ও দিলারা জামান। 

অশিতী পর এই পিতামাতা থাকেন প্রত্যন্ত এলাকা। আবুল হায়াত মুক্তিযুদ্ধ করা মানুষ। তাঁর স্ত্রী দিলারা জামান নয় মাস কোলের শিশু নিয়ে দিনপাত করেছেন। সেই শিশু পুত্র আকন্দ এখন তরুণ। থাকেন  কানাডা। বিয়ে করেছেন। বাবা-মা'র কাছে আসবেন। সেই আনন্দে ওরা যখন আত্মহারা। সেই মুহুর্তে এক বিশেষ খবর আসে। কাহিনী নতুন মাত্রায় পৌঁছে।

এভাবে নাটকের কাহিনি আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক।  বলেন, স্বাধীনতা দিবসে বিশেষ এই নাটকটি টিভি দর্শকদের ভালো লাগবে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়