শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খান ও সাকিব আল হাসান প্রসঙ্গে যা বললেন রোশান

শাকিব খান ও সাকিব আল হাসান, রোশান

শিমুল চৌধুরী ধ্রুব: দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন দুই মেগা তারকা শাকিব খান ও সাকিব আল হাসান। দুই জগতের এই দুই তারকাকে নিয়ে সামজিক মাধ্যমে চর্চার শেষ নেই। হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে দুবাই সফরে গিয়ে আলোচনায় আসেন ক্রিকেটার সাকিব। এদিকে এক প্রযোজক মিথ্যা আশ্বাস, অসদাচরণ ও ধর্ষণের মতো অভিযোগ তোলায় গত কয়েকদিন ধরেই নিন্দিত হচ্ছেন শাকিব খান। 

ইতোমধ্যে তাদের পক্ষে-বিপক্ষে অনেক তারকাই কথা বলেছেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। তাদেরই একজন হচ্ছেন অভিনেতা জিয়াউল রোশান। সোমবার (২০ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে চলমান এই সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন এই অভিনেতা।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘খুব আফসোস হয় যখন দেশের সম্পদদের ইমেজ নিয়ে কেউ কথা বলে। একদিকে শাকিব খান ভাই, অন্যদিকে সাকিব আল হাসান ভাই। উনারা আমাদের দেশের দুটি মূল্যবান সেক্টরকে লিড করছেন। শাকিব ভাই সম্পর্কে চলমান সমস্যার সমাধান প্রত্যাশা করছি এবং সেটা অতি দ্রুত।’

সবশেষ তিনি লেখেন, ‘যারা দেশের বিরাট একটা অংশের সার্থকে টিকিয়ে রেখে সফলতা দিয়ে যাচ্ছে, তাদের প্রতি সাপোর্ট ও ভালোবাসা আমাদের সবার থাকা উচিত। আগে শাকিব ভাইকে সিনেমার হিরো হিসেবে পছন্দ করতাম। আর এখন ভালোবাসি জয় ও শেহেজাদের বাবা হিসেবে।’

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়