শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী-০১ আসনে প্রার্থীর ওপর হামলা, সাংবাদিক'সহ আহত ১১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এদিকে একই উপজেলার থানারহাটে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার ইসমাইল হোসেন টিটুর উপরও হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরিগঞ্জ আবদুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

বুধবার (১১) ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

হামলায় আহতরা হলেন, প্রার্থী জহিরুল ইসলামের ভাগিনা আবদুর রহমান, কর্মী শাহাজান, ফরহাদ, রুবেলসহ অন্তত ১০ জন।

ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ জানান, রাত ১০ টার দিকে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম সিআইপি কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় তিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলেন। এ সময় বাহির থেকে কয়েকজন লোক এসে হট্টগোল করে। পরে তাদের বের করে দেয়া হয়।  তারা বাহিরে গেলে আওয়াজ শুনতে পান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, বুধবার রাতে তিনি নিজ ভোট কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় বিএনপির বাবলু, মমিন, পারভেজসহ সঙ্ঘবদ্ধ কর্মী-সমর্থকরা তিনি এবং তার কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার ভাগিনা আবদুর রহমান, কর্মী শাহাজান, ফরহাদ, রুবেলসহ অন্তত ১০ জন আহত হন। একই সময় সংবাদকর্মী হোসাইন মাহমুদকেও মারধর করা হয়। তিনি বিষয়টি সহকারী রিটার্নং অফিসার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারকে অবহিত করেছেন জানিয়ে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জহিরুল ইসলাম। 

অপরদিকে, সোনাইমুড়ী উপজেলা জয়াগ ইউনিয়নের থানার হাট বাজারে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন টিটু ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। 

সাংবাদিক ইসমাইল হোসেন টিটু জানান, জামায়াতের কর্মী-সমর্থকরা পাশের ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে তিনি ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে যান। এ সময় জামায়াতের কর্মী-সমর্থকরা তার ওপর ক্ষুব্ধ হয়ে এলোপাতাড়ী হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন।

তবে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়