শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে দুই প্রার্থীরই জয়ের আশাবাদ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে সকাল সাড়ে সাতটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে টানা বিকাল সাড়ে চারটা পর্যন্ত। উপজেলার ৫৯টি কেন্দ্রে একই সময়ে ভোটগ্রহণ শুরু হয়।

আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী–মনোনীত প্রার্থী রুহুল আমিন সকাল ৭টা ৫০মিনিটে তার পিতাকে সঙ্গে নিয়ে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। একই সময়ে বিএনপি–মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

চুয়াডাঙ্গা-২ আসনে ভোটার সংখ্যা চার লক্ষ পঁচানব্বই হাজারের সামান্য বেশি। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সমান।

দু’জন প্রার্থীই জানিয়েছেন—এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। একই সঙ্গে তারা নিজ নিজ অবস্থান থেকে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ