শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বাড়ি থেকে বের হননি হিরো আলম

হিরো আলম

এ্যানি আক্তার: অপ্রত্যাশিত হারে অনেকটা ভেঙে পড়েছেন হিরো আলম। তবে মনের জোর হারাননি। অভিযোগ করছেন, পরিকল্পিতভাবে তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিনি বাড়ি থেকে বের হননি। ভক্ত-সমর্থকরা বাড়িতে এসে দেখা করছেন। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন হিরো আলম। সমকাল

তিনি বলেন, ভোট চাইতে গেলে ভোটারদের সাড়া ও আমার প্রতি তাঁদের ভালোবাসা দেখে বুঝেছিলাম আমাকে তাঁরা বিজয়ী করবেন। ভোটের জন্য গণসংযোগের সময় কেউ আমাকে বিমুখ করেননি। ভোটাররা আমাকে আপ্যায়ন করেছেন, খাইয়েছেন। এতে আমি নিশ্চিত ছিলাম বগুড়া-৪ আসনে আমার বিজয় হবে। আমাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। ১০টি ভোটকেন্দ্রের ফলাফল পাল্টে দিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষরা। আমি অশিক্ষিত আমি বিজয়ী হলে নাকি তাদের মানসম্মানের হানি হবে। আমি নির্বাচিত হলে চোর-বাটপারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম এটা তাঁরা বুঝেই আমাকে জাতীয় সংসদে যেতে দেয়নি।

তিনি আরও বলেন, অনেক প্রমাণ আছে, তা আদালতে দাখিল করবো। আরও তথ্য সংগ্রহ করছি। এমন লজ্জাজনক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরবো। মানুষ আমার জন্য আফসোস করছে। আশা করছি- আদালতে ন্যায়বিচার পাবো। আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে যাবো। যেভাবে প্রার্থিতা ফিরে পেয়েছি, তেমনি আশা করছি- ভোটের ফলাফলও আমার পক্ষে যাবে। পুনরায় ভোট গণনা চাইবো। বগুড়া-৬ আসনেও ভোট কারচুপি হয়েছে, কিন্তু আমি আদালতে যাবো শুধু বগুড়া-৪ আসনের ভোটের কারচুপির বিচারের জন্য।

এএ/এসবি২

  • সর্বশেষ