শিরোনাম
◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক ◈ জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ ◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০২ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বাড়ি থেকে বের হননি হিরো আলম

হিরো আলম

এ্যানি আক্তার: অপ্রত্যাশিত হারে অনেকটা ভেঙে পড়েছেন হিরো আলম। তবে মনের জোর হারাননি। অভিযোগ করছেন, পরিকল্পিতভাবে তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিনি বাড়ি থেকে বের হননি। ভক্ত-সমর্থকরা বাড়িতে এসে দেখা করছেন। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন হিরো আলম। সমকাল

তিনি বলেন, ভোট চাইতে গেলে ভোটারদের সাড়া ও আমার প্রতি তাঁদের ভালোবাসা দেখে বুঝেছিলাম আমাকে তাঁরা বিজয়ী করবেন। ভোটের জন্য গণসংযোগের সময় কেউ আমাকে বিমুখ করেননি। ভোটাররা আমাকে আপ্যায়ন করেছেন, খাইয়েছেন। এতে আমি নিশ্চিত ছিলাম বগুড়া-৪ আসনে আমার বিজয় হবে। আমাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। ১০টি ভোটকেন্দ্রের ফলাফল পাল্টে দিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষরা। আমি অশিক্ষিত আমি বিজয়ী হলে নাকি তাদের মানসম্মানের হানি হবে। আমি নির্বাচিত হলে চোর-বাটপারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম এটা তাঁরা বুঝেই আমাকে জাতীয় সংসদে যেতে দেয়নি।

তিনি আরও বলেন, অনেক প্রমাণ আছে, তা আদালতে দাখিল করবো। আরও তথ্য সংগ্রহ করছি। এমন লজ্জাজনক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরবো। মানুষ আমার জন্য আফসোস করছে। আশা করছি- আদালতে ন্যায়বিচার পাবো। আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে যাবো। যেভাবে প্রার্থিতা ফিরে পেয়েছি, তেমনি আশা করছি- ভোটের ফলাফলও আমার পক্ষে যাবে। পুনরায় ভোট গণনা চাইবো। বগুড়া-৬ আসনেও ভোট কারচুপি হয়েছে, কিন্তু আমি আদালতে যাবো শুধু বগুড়া-৪ আসনের ভোটের কারচুপির বিচারের জন্য।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়