শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে?

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া

জয়া আহসান

কূটনৈতিক প্রতিবেদক: আগামী দুই বছরের জন্য জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ২র ফেব্রুয়ারি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর শুভেচ্ছা দূত হিসেবে পুনঃনিযুক্ত হয়েছেন। জয়া আহসান ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন এবং আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সাথে কাজ করবেন। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে এই ২ বছরে তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি -২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন। 

জয়া আহসান বলেন, আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকব।

তিনি বলেন। এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে। আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময় । ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের ভূমিকা পালন করতে হবে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জয়া আহসানের মতো একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজনকে ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান। গত ১ বছরে তার মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরে মানুষকে আরো বেশি করে পৌঁছানো গিয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব। যা একটি সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে।

টিআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়