শিরোনাম
◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলে নেই শ্রেয়স আইয়ার, বিস্মিত সৌরভ গাঙ্গু‌লি 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকে‌টের সা‌বেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন ভারতের দ্বিতীয় সারির দলও যে কোনও আন্তর্জাতিক দলকে হারানোর ক্ষমতা রাখে। 

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে এক তারকা না থাকায় অবাকই হয়েছেন সৌরভ। তিনি কে? তিনি শ্রেয়স আইয়ার। সিনিয়র জাতীয় দলে শ্রেয়সের না থাকা বাকিদের মতো সৌরভকে অবাক করেছিল। 

রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ''ভারত দ্বিতীয় সারির বিশ্বকাপ দল নামাতে পারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল, পন্থ, যশস্বী ম্যাচ পেল না। বৈভব সূর্যবংশী বিশ্বের যে কোনও দলে হাঁটতে হাঁটতে ঢুকে পড়বে। সৌরভ আরও বলেন, শ্রেয়স আইয়ার একটিও টি-টোয়েন্টি ম্যাচ পেল না। আমি দেখে সত্যিই অবাক হয়েছিলাম যে শ্রেয়স জায়গা পেল না। 

হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব ম্যাচ পাননি।  সৌরভ বলছেন, ভারত আরও একটা টি-টোয়েন্টি দল নামিয়ে দিতে পারে। সেই দল যে কোনও আন্তর্জাতিক মানের দলকে হারিয়ে দিতে পারে।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রেয়স আইয়ার নিজেকে প্রমাণ করেছেন। তাঁর নেতৃত্বে আইপিএলের ফাইনালে উঠেছিল পাঞ্জাব। সেই শ্রেয়স আইয়ার ২০২৩ সালের ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন না। 

গতবারের আইপিএলে আইয়ার ৬০৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৫০। এত ভাল মরশুম গেলেও শ্রেয়স কিন্তু জাতীয় দলের দরজা খুলতে পারেননি। চলতি বছরেও শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন। ৩১ মার্চ পাঞ্জাবের প্রথম ম্যাচ গুজরাটের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়