শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাশেজে ভরাডুবির পরও কোচ ম‌্যাককালা‌মেই ভরসা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ভরাডুবি, দলের নিষ্প্রভ পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠলেও ব্রেন্ডন ম্যাককালামকেই তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অ্যাশেজে ভরাডুবি ছাড়াও গত কয়েক মাসে মাঠের বাইরের নানা ঘটনাও প্রবল আলোচনা-সমালোচনার জন্ম দেয় ইংলিশ ক্রিকেটে। সব মিলিয়ে গত জানুয়ারিতে সবকিছুর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার ঘোষণা দেয় ইসিবি। সেই পর্যালোচনার পর সোমবার ম্যাককালামকে দায়িত্বে বহাল রাখার বিষয়টি জানায় ইসিবি। একই সঙ্গে দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকস এবং পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালকের পদে রব কি দায়িত্ব পালন করে যাবেন। --- অলআউট স্পোর্টস

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ঢিলেঢালা প্রস্তুতি, সে সময় কঠোর সমালোচনার জন্ম দিয়েছিল। সেই সিরিজের আগে নিউ জিল্যান্ডে একটি নাইটক্লাবের হ্যারি ব্রুকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সম্প্রতি অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের দলীয় সংস্কৃতি নিয়ে করা মন্তব্য দলের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছিল।

ম্যাককালাম, স্টোকস ও কিকে দায়িত্বে বহাল রাখার বিষয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বিবিসিকে বলেন, “অ্যাশেজ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা এই নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা সবাই ইংল্যান্ডের ভালোর জন্য এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

advertisement

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোকস জানান, গত তিন মাস অধিনায়ক হিসেবে তার জন্য সবচেয়ে কঠিন ছিল।

“বাজ (ম্যাককালাম), রব এবং আমার মধ্যে দলকে এগিয়ে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। আমরা ভুল করেছি এবং ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়েছি। সফলতার থেকে ব্যর্থতার মধ্য দিয়েই বেশি শেখা যায়।”

ইংল্যান্ডের কোচ হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে ম্যাককালামের। তবে গত অ্যাশেজে বাজেভাবে হারার পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনা ওঠে ইংলিশ ক্রিকেটে। চোট-জর্জর অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে তারা।

ম্যাককালামের অতি-আগ্রাসী ‘বাজবল’ ক্রিকেট পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলেও কি জানান, এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তার মতে, এটির বিবর্তন প্রয়োজন।

সোমবার স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “আপনি যদি ব্রেন্ডন ম্যাককালামকে পুরোপুরি বদলে অন্য কেউ হয়ে যেতে বলেন, তবে তাকে রাখার কোনো মানে নেই। একজন কোচ বা নেতার অকৃত্রিমতা হারিয়ে গেলে তার কাজ ওখানেই শেষ। ব্রেন্ডন সেটা করেনি। আমি চাই না সে তার ধরণ পরিবর্তন করুক।

  • সর্বশেষ