শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের দুটি টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়ে যাওয়ায় এক কোটিরও বেশি ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়লেও পিচ তৈরিতে কেন্দ্রীয়ভাবে হস্তক্ষেপ করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গত নভেম্বরে পার্থ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ডিসেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) চতুর্থ টেস্টের ফল দ্বিতীয় দিনেই হয়ে যায়। এ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল।

আইসিসির ম্যাচ রেফারির কাছ থেকে পার্থের পিচ সর্বোচ্চ রেটিং পেলেও মেলবোর্নের পিচটিকে ‘অসন্তোষজনক’ রেটিং দেওয়া হয়। এমসিজিতে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকায় দুই দিনে ৩৬ উইকেটের পতন হয়। -- অলআউট স্পোর্টস

অস্ট্রেলিয়ায় প্রতিটি ভেন্যুর গ্রাউন্ড স্টাফরা স্বাধীনভাবে পিচ তৈরি করেন। কিন্তু মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে সিএ-এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছিলেন, পিচ তৈরিতে বোর্ডের আরও বেশি জড়িত হওয়া উচিত। কারণ দুই দিনের ম্যাচ ব্যবসার জন্য ক্ষতিকর।

advertisement

তবে সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস প্রধান পিটার রোচ স্পষ্ট করে জানান, বোর্ড পিচ প্রস্তুতির বিষয়ে আগের মতোই দূরত্ব বজায় রাখবে। এর পেছনে তিনি অস্ট্রেলিয়ার বিশাল ভৌগোলিক বৈচিত্র্য ও জলবায়ুকে কারণ হিসেবে দেখান।

“ইংল্যান্ড, নিউ জিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে কেন্দ্রীয় কিউরেটর দিয়ে সব মাঠ নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ সেখানে উইকেট, মাটি ও জলবায়ু প্রায় একই রকম। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রতিটি ভেন্যুর বৈশিষ্ট্য আলাদা। সেরা কিউরেটরকেও যদি অন্য ভেন্যুর দায়িত্ব দেওয়া হয়, তবে জলবায়ু ও মাটির আচরণ বুঝতে তার অনেক সময় লেগে যাবে।

পাঁচ দিনের পার্থ ও মেলবোর্ন টেস্ট নির্ধারিত সময়ের অনেক আগে শেষ হয়ে যাওয়ায় টিকিট রিফান্ড এবং অন্যান্য খরচ বাবদ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় দেড় কোটি অস্ট্রেলিয়ান ডলার (১ কোটি ৪ লাখ ৩০ হাজার  ডলার) লোকসান হওয়ার কথা জানিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে প্রথমবারের মতো প্রতিবেশি নিউ জিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ ডিসেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনিতে।

  • সর্বশেষ