শিরোনাম
◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ কোটি ডলারে গানের মালিকানা বিক্রি করলেন জাস্টিন বিবার

জাস্টিন বিবার

এ্যানি আক্তার: ২০ কোটি ডলারে হিপসোসিস সংস ক্যাপিটালের কাছে গানের স্বত্ব বিক্রি করেছেন জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। বিবিসি  

বিবারের ‘বেবি’ ও ‘স্যরি’র মতো ঝড় তোলা গানগুলোর মালিকানা যাচ্ছে এই কোম্পানিটির কাছে। একুশ শতকের সবচেয়ে বেশি অ্যালবাম ক্যাটালগ অর্থের বিনিময়ে বিক্রি করলেন তিনি।

মালিকানা কেনার কারণ হিপনোসিস বিবারের যেসব গানের মালিক হবেন সেই গানগুলো থেকে কোম্পানিটি অর্থ পেতে থাকবে।  

আর্থিক খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ও ব্রিটিশ হিপনোসিস সং ম্যানেজমেন্টের ১ বিলিয়ন ডলারের উদ্যোগের অংশ হিসেবে কোম্পানিটি বিবারের ২৯০টি গানের মালিকানা নিয়ে নিল।

২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত প্রকাশিত সব গান ও তার লেখকের অংশ এই গান বিক্রির চুক্তিতে অন্তর্ভুক্ত। হিপনোসিস বিবারের গান বিক্রির চুক্তির শর্তাদি এখনো প্রকাশ করেনি। তবে এএফপি জানিয়েছে, এই চুক্তিটি ২০ কোটি ডলারে হয়েছে।

এএ/এনএইচ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়