শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:১৭ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কণ্ঠশিল্পী 

মৌসুমীর বাসা থেকে ১৫ ভরি স্বর্ণলঙ্কার লুট

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় তার বাড়িতে থাকা ১৫ ভরি সোনার গহনা নিয়ে গেছে চোর। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার চান টাওয়ারের ছয় তলায় এ ঘটনা ঘটে।

সেদিন রাতেই আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী বলেন, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে আমি আর মা বাইরে যাই। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে আমাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পাই। 

তবে বাইরের দিকে দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় আমার শশুরবাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা চোর লুট করে নিয়ে গেছে। তবে গহনা ছাড়া আর কিছুই লুট হয়নি।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়