শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ১১:১৫ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের টানে অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে নায়িকা

বিনোদন ডেস্ক: ভারতের ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাহার আফশা। কয়েক মাস আগেই ধর্মের টানে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। এবার জানালেন গোপন বিয়ের খবর।

জানা গেছে, প্রায় দুই মাস আগে বিয়ের পিঁড়িতে বসেন সাহার। গত ১১ অক্টোবর বেঙ্গালুরুতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। তবে সাবেক এই নায়িকা কার সঙ্গে মালাবদল করেছেন, সেটি জানা যায়নি।

বিয়ের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহার লিখেছেন, ‘তোমার মনের মেহেদি।’

ছবিতে দেখা যায়, সবুজ-হলুদ রঙের লেহেঙ্গায় সেজেছেন সাহার, মাথায় লাল ওড়না। সঙ্গে ভারি গয়না। মেহেদির রঙে হাতের তালুতে ইংরেজি ‘এ’ বর্ণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘এ’ বর্ণটি তার স্বামীর নামের আদ্যক্ষর।

এর আগে শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে সাহার জানিয়েছিলেন, পরম করুণাময় আল্লাহর নামে জানাতে চাই, আমি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমত ও ইসলামী জীবন ব্যবস্থায় বাকি জীবন কাটাতে চাই। খ্যাতি, সম্মান, ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ