শিরোনাম
◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা ◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ১১:৫৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন

ক্রিস্টিন ম্যাকভি

এ্যানি আক্তার: জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। বুধবার ৭৯ বছর বয়সী এ সংগীত শিল্পীর মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের সদস্যরা তখন পাশেই ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। রয়টার্স

সত্তর ও আশির দশকে ‘ফ্লিটউড ম্যাক’ ছিল সারা পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ড। গীতিকার ও ভোকালিস্ট ক্রিস্টিন ম্যাকভি ছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৭০ সালে ব্যান্ডদলে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির জনপ্রিয় তারকা হয়ে ওঠেন ম্যাকভি। ‘এভরিহোয়ার’, ‘লিটল লাইস’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 

১৯৭৭ সালে মুক্তি পায় ফ্লিটউড ম্যাক ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়। ১৯৯৮ সালে ব্যান্ডটি ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ জায়গা পায়। 

ব্যান্ডের সঙ্গে নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেন ম্যাকভি। ১৯৭০ ও ১৯৮৪ সালে প্রকাশিত তার দুই অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’ সাড়া জাগানো সাফল্য পায়। নব্বই দশকের শেষ দিকে ব্যান্ড থেকে আলাদা হয়ে যান ম্যাকভি। তবে সাময়িক এ অবসর ভেঙে প্রায় ১৫ বছর পর আবারও ২০১৪ সালে ফিরে আসেন। 

১৯৪৩ সালের ১২ জুলাই ল্যাঙ্কাশায়ারে জন্ম ক্রিস্টিন ম্যাকভির। মাত্র ৪ বছর বয়সে পিয়ানো শেখা শুরু, ১১ বছর বয়সে গানকে সিরিয়াসলি নেন। তবে গায়িকা হবেনই এমনটা ভাবেননি। আর্ট স্কুলে পড়তেন, ঠিক করে রেখেছিলেন শিক্ষকতা করবেন। 

ম্যাকভি ছিলেন সত্তর ও আশির দশকের পপ সংগীতের অন্যতম ব্যক্তিত্ব। যেমন গাইতেন, তেমনি দুর্দান্ত ছিল লেখার হাত। ম্যাকভির মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া। সম্পাদনা: খালিদ আহমেদ

 এএ/কেএ/এএ

  • সর্বশেষ