শিরোনাম
◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালক বাহরামি

রাশিদ রিয়াজ : ইরানি নির্মাতা আহমেদ বাহরামি ২৬তম তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। রোববার এস্তোনিয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে ইরানি নাটক “দ্য ওয়েস্টটাউন”-এর জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

ইরানের চলচ্চিত্র সম্পাদক হায়েদেহ সাফিয়ারি উৎসবের আন্তর্জাতিক বিভাগের জুরি সদস্য ছিলেন। তার সাথে আরও ছিলেন পরিচালক ইলদিকো এনিয়েদি এবং তার হাঙ্গেরিয়ান সহযোগী সুরকার অ্যাডাম বালাজ, জার্মান পরিচালক আন্দ্রেয়াস ক্লেইনার্ট এবং ভারতীয় অভিনেত্রী ও পরিচালক বিজয়া জেনাও।

উৎসবের গ্র্যান্ড প্রিক্স জিতেছে আইসল্যান্ড-এস্তোনিয়ার সহ-প্রযোজনার ছবি ‘ড্রাইভিং মাম’। হিলমার ওডসন পরিচালিত চলচ্চিত্রটি রসিকতায় ভরা।

আসিফ রুস্তমভ পরিচালিত আজারবাইজান এবং ফ্রান্সের সহ-প্রযোজনার ছবি ‘কোল্ড অ্যাজ মার্বেল’-এ ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন গুরবান ইসমাইলভ।

চিলি-আর্জেন্টিনা প্রযোজনা ‘দ্য পানিশমেন্ট’-এ মাতিয়াস বাইজের ভূমিকার জন্য আন্তোনিয়া জেগার্স সেরা অভিনেত্রী নির্বাচিত হন।

হাজারেরও বেশি অতিথি ও শিল্প প্রতিনিধি এবং ১৬০জনের অধিক সাংবাদিক প্রতি বছর ট্যালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হন। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়