শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:০০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ডিসেম্বর চট্টগ্রামে চালু হচ্ছে  ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা

সিনেপ্লক্স

মনিরুল ইসলাম: অবশেষে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ হতে চলেছে। বিজয়ের মাস ডিসেম্বরে চট্টগ্রামে চালু হচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা। আগামী ২ ডিসেম্বর এই শাখার উদ্বোধন হবে। ৩ ডিসেম্বর থেকে দর্শক এখানে সিনেমা দেখতে পারবেন। 

চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সে তিনটি হল রয়েছে। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।

দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার  ধারাবাহিকতায়  সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে জানান ষ্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুর রহমান রুহেল।

তিনি বলেন,  চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এই দাবি পূরণের কাজটি আমরা আরও আগেই করতে চেয়েছিলাম। নানা কারণে হয়ে ওঠেনি। এবার কাজটি করতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, দেশে যখন একের পর এক সিনেমা হল বন্ধের খবরে হতাশা তৈরি হচ্ছে তার বিপরীতে স্টার সিনেপ্লেক্সের নতুন নতুন মাল্টিপ্লেক্স নির্মাণের খবর সিনেমা সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার করছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি বাংলা সিনেমার সুদিন আবার ফিরে আসবে। পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার সংস্কৃতি আবার চালু হবে। এর জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা তৈরির চেষ্টা করছি আমরা।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়