শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সেরা পুরুষ’ হিরো আলম!

হিরো আলম

বিনোদন ডেস্ক: অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। আরটিভি

দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নন হিরো আলম। বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে সংবাদ প্রচার করে। এবার কলকাতায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেলেন তিনি।

গত ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা। তাদেরই একজন সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি (হিরো আলম) দেখিয়ে দিয়েছেন। সে-ই আসল পুরুষ, সে-ই আসল বিপ্লবী।

এদিকে ওপার বাংলায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেয়ে খুশিতে আপ্লুত হিরো আলম। 

তিনি জানান, অজস্র ট্রোল, ব্যাঙ্গ-বিদ্রূপ এড়িয়ে আমি আমার কাজে মনোযোগী ছিলাম। ইচ্ছা থাকলে সবই সম্ভব। ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।

আরটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়