শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০২:৩০ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার সঙ্গে খেলবা আসো: দীঘি 

প্রার্থনা ফারদিন দীঘি

ডেস্ক রিপোর্ট: শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। এবারের আসর বসেছে মরুর দেশ কাতারে। বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনেও। ফুটবলপ্রেমী তারকারা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। এছাড়াও এই আয়োজনকে ঘিরে নানা অনুষ্ঠান, প্রচার-প্রচারণাও দেখা মিলছে তাদের।

বিশ্বকাপ উপলক্ষে বিকাশের একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার ফ্যান পেজে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ক্যাপশনে লেখা, এই ওয়ার্ল্ডকাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু! আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে, খুঁজছি সেইসব সেরা ফিফা প্লেয়ারদের, যারা আমাকে হেল্প করবে টুর্নামেটজয়ী হতে।

তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে, এখনই তোমরা তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ফিফা ২০২৩ লাইভ স্ট্রিম করা শুরু করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নিবো একজনকে।

১৮ সেকেন্ডের সেই ভিডিওবার্তায় দীঘি বলেন, হ্যালো সবাই, আমি প্রার্থনা ফারদিন দীঘি। বিকাশ বিশ্বকাপ গেমারুর জন্য আমি আমার নেইমারকে খুঁজছি।

তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো। আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়