শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৬:১৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর খারাপ মানুষের সঙ্গে চলতে চান না শাকিব খান

শাকিব খান

ইমরুল শাহেদ: অভিনেতা শাকিব খানকে নিয়ে চিত্রপাড়ায় আলোচনা এখন তুঙ্গে। তার ব্যক্তি জীবনের দিকটিই এই আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি সমালোচনার মুখে স্বীকার করে নিয়েছেন যে তিনি দুটি বিয়ে করেছেন। অপু বিশ্বাস তার প্রথম পক্ষের স্ত্রী এবং বুবলী দ্বিতীয় পক্ষের। কিন্তু বুবলীর ঘটনা ফাঁস হওয়ার পর পারিবারিক পর্যায়ে শাকিব খানের ভক্ত-দর্শকের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রতিফলন হয়তো তার আগামীতে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হবে। তবুও ‘শাক দিয়ে মাছ ঢাকার মতো’ শাকিব খান আত্মপক্ষ সমর্থনে নানা কথা বলছেন। কিন্তু কোনোটাই আস্থা স্থাপন করতে পারছে না ভক্ত-অনুরক্ত তথা সামাজিক স্তরে। 

পূজা চেরির সঙ্গে শাকিব খানের সম্পর্ক কতদূর গড়িয়েছে তা অনেকেরই জানা আছে। শাকিব খান একটি ইউনিটে একা কাজ করেন না। অতিরিক্ত কৌতুহলের কারণেও অনেকে চোখ রাখেন শাকিব খানের দিকে। তিনি এক সময় নিয়মিত ব্যাংককে শুটিং করতেন। গান হলেই নির্মাতাদের ব্যাংককে শুটিং করতে বাধ্য করতেন। 

কেন - সেটাও কারো অজানা নয়। আলোচনা শুরু হলে এভাবে আরো অনেক উদাহরণই চলে আসবে সামনে। তবে তিনি বলেছেন, ‘আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’ এর মানে পরোক্ষে তিনি মন্দ মানুষদের সঙ্গে চলাফেরার কথা স্বীকার করে নিলেন। কথায় আছে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। শাকিব খানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তিনি বলেছেন, এলন মাস্ক এবং প্রসেনজিৎ চারটি করে বিয়ে করেছেন। তিনি বিয়ে করেছেন মাত্র দুটি। প্রশ্ন হচ্ছে, শাকিব খানের দেওয়া তথ্য সঠিক। তবে তিনি নিজের স্বার্থেই কিঞ্চিৎ এড়িয়ে গেছেন। তারা কেউ শাকিব খানের মতো গোপনে বিয়ে করেননি। তারা বিয়ে করার আগে থেকেই সকলকে জানান দিয়েছেন, তারা বিয়ে করছেন। এজন্য বিতর্ক তাদের পিছু ধাওয়া করেনি। দ্বিতীয়ত প্রসেনজিৎ ইন্ডাষ্ট্রির উঠতি কোনো নায়িকাকে বিয়ে করে ইন্ডাষ্ট্রিকে পঙ্গু করে দেননি। অপু এবং বুবলীর পর চলচ্চিত্রশিল্প যখন পূজা চেরির উপর নির্ভর করতে শুরু করেছে, তখনই পূজাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এটাও যদি বাস্তবতা পায় তাহলে কি ঘটবে সেটা সহজেই অনুমেয়।  

  • সর্বশেষ