শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের মেহেদি সন্ধ্যা সম্পন্ন, সবার প্রতি কৃতজ্ঞতা: আসিফ

পরিবারের সাথে আসিফ আকবর

এ্যানি আক্তার : গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়েছে। এ খবর আসিফ আকবর নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে দেন। এবার মেহেদি সন্ধ্যার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ লিখেছেন, সুন্দরভাবেই শেষ হলো রণ-ঈশিতার মেহেদি সন্ধ্যা। সবার প্রতি কৃতজ্ঞতা। দোয়া চাই। ভালোবাসা অবিরাম।

আসিফ আকবর লেখেন, ২০২২ সাল আমার জীবনে আবারও ফিরিয়ে এনেছে সফলতার ২০০১ সাল। অনেক দিন পর ফিরে পেয়েছি প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া আনন্দগুলো। শরতের ঝকঝকে-তকতকে রৌদ্রজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসছে আমার পরিবার। আমার পাঁচ মাস বয়সী মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের বাবা হওয়ার পরপরই বাসায় বেজে উঠল বিয়ের সানাই। আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট (বাগদান) হয়েছে ২৪ সেপ্টেম্বর, আলহামদুলিল্লাহ্।

আসিফ আরও লিখেছেন, জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখি মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতাকে ছোট থেকেই চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধু হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম দশ দিনের জন্য। প্লিজ ইন্ডাস্ট্রির কেউ পেমেন্ট দেওয়া ব্যতীত কাজের জন্য এই সময়ে আদেশ দেবেন না। সবার দোয়া চাই, আমার সত্য সরল-সহজ ছেলে রণ আর আদরের বউমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারও মেয়ের বাবা হয়েছি। স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়