শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন স্ত্রী নিয়ে সংসার করুক, নয়তো শাকিব দেশ ছাড়ুক: ডিপজল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এখন টক অব দ্য টাউন হলো শাকিব-বুবলী ও তাদের সন্তান। সম্প্রতি তাদের সন্তান বীরের ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় ওঠে সিনে দুনিয়ায়। এ নিয়ে মন্তব্য করছেন তারকারাও। এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। 

গণমাধ্যমে তিনি বলেন, এসব বাজে চিন্তা বাদ দিয়ে তিন জনকেই সেটেল করে দিক শাকিব। নাহলে শাকিবের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

শাকিবের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাস ছাড়া জড়িয়েছে নায়িকা রাত্রির নামও। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা, এমন অভিযোগ করছেন অনেকেই।

এ প্রসঙ্গে অভিনেতা ডিপজল বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। বিয়ে করেছে তাতে কিছু আসে যায় না। তবে আমার মনে হয় তিনজনকেই শেলটার দেয়া উচিত। এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেনো না হয়।

ডিপজল বলেন, এসব বাজে লাইন, বাজে চিন্তা ফেলে সবাই নিয়ে ঘর সংসার করুক। ৩টা হোক ২টা হোক তাদের ফ্ল্যাট দিয়ে সেটআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছেড়ে চলে যাক। কারণ এ মেয়েগুলো কী করবে? একটা বাচ্চা পালন করা তো সহজ কথা নয়। একটা হাতি পালা ও একটা সন্তান পালা সমান।

তারকাদের এই ধরনের কর্মকাণ্ডই ঢাকাই চলচ্চিত্রের ক্ষতি করছে উল্লেখ করে ডিপজল বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে। এদের কারণে আরও যাবে। যেহেতু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, আমাদের বলার কিছু নেই। ইসলামে ৪টা বিয়ে করা অনুমতি আছে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডোবায়।

  • সর্বশেষ