শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৩ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো গুঞ্জনে ঐশ্বরিয়া রায়

ঐশ্বরিয়া রায়

এ্যানি আক্তার : মিস ওয়ার্ল্ড খেতাব জেতা ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। সবসময় গুঞ্জনের শীর্ষে থাকেন তিনি। এবার গুঞ্জন ওঠে দ্বিতীয়বার মা হচ্ছেন এই বিশ্বসুন্দরী। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন চলছে বলিউড পাড়ায়।

এই অবস্থায় নতুন করে উস্কে দিলো ঐশ্বরিয়ার একটি ভিডিও। সম্প্রতি তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় কালো রঙের টাইটস ও টি-শার্ট পরে। তার উপর সাদা রঙের ওভারকোট জড়ানো ছিল। এই গরমে ওভারকোট জড়ানোয় প্রশ্ন উঠতে শুরু করেছে। 

দর্শকের দাবি, তার মুখেও অপরূপ লাবণ্যের ঝলক দেখা গেছে। তাহলে কি আবার সন্তানসম্ভবা এ অভিনেত্রী? ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেছেন, মনে হচ্ছে খুশির খবর আসতে চলেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়