শিরোনাম
◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গুলশানের চামেলি’তে মধুমিতা নেই—গুজব, ১ ডিসেম্বর শুটিংয়ে অংশ নেবেন: এমডি ইকবাল

মনিরুল ইসলাম : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত পরিচালক ও প্রযোজক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার অভিনয় করছেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। সিনেমাটিতে মধুমিতা সরকার নেই—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর এবার বিষয়টি পরিষ্কার করেছেন নির্মাতা নিজেই।

এমডি ইকবাল জানিয়েছেন, ‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকার থাকছেন। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এমডি ইকবাল বলেন, ‘গুলশানের চামেলিতে মধুমিতা সরকার নেই বলে অনেকেই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি—আগামী ১ ডিসেম্বর এফডিসিতে মধুমিতা আমাদের সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।’

নির্মাতার এই বক্তব্যের মধ্য দিয়ে সিনেমাটিতে মধুমিতা সরকারের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মধুমিতা সরকার কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বাংলাদেশের সিনেমায় তাঁর অংশগ্রহণ নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ রয়েছে।

  • সর্বশেষ