শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ আসনে ৩০০ সিনেমা হলের দাবি : প্রধানমন্ত্রীর কাছে চলচ্চিত্র নির্মাতার আকুল আবেদন

মনিরুল ইসলাম : দেশের প্রতিটি নির্বাচনী আসনে একটি করে আধুনিক সিনেমা হল নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি মনে করেন, দেশের ৩০০ সংসদীয় আসনে ৩০০টি সিনেমা হল প্রতিষ্ঠা করা হলে চলচ্চিত্র শিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে এবং বিনোদন জগতে ইতিবাচক পরিবর্তন আসবে।

আজ সোমবার দুপুরে আলাপকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে দেশের সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় চলচ্চিত্র শিল্প সংকটে পড়েছে। অনেক জেলায় আধুনিক সিনেমা হল না থাকায় দর্শকরা প্রেক্ষাগৃহমুখী হচ্ছে না। ফলে নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্ট কলাকুশলীদের কাজের ক্ষেত্রও সীমিত হয়ে পড়ছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি আসনে একটি করে সিনেমা হল নির্মাণ করা হলে স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিডিয়া সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করা হাবিবুল ইসলাম হাবিব আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দেশের সাংস্কৃতিক অগ্রগতির স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু বিনোদন নয়, অর্থনৈতিক দিক থেকেও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। এখন দেখার বিষয়, এই প্রস্তাব সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কতটা গুরুত্ব পায়।

  • সর্বশেষ