শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারোয়ান-ড্রাইভারের ফোনে ব্যক্তিগত ভিডিও, আতঙ্কে যা করেছিলেন রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই পর্দায় সাহসী আর সাবলীল অভিনয়। কিন্তু এই সাহসিকতারও যে একটা চরম মূল্য দিতে হতে পারে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি এই নায়িকা।

একবার নিজের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছিল এই অভিনেত্রীর। লজ্জায় আর আতঙ্কে টানা চার দিন বাড়ি থেকে এক পাও বের হননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজেই খোলসা করলেন রাধিকা।
‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে পুরনো সেই দুঃসহ স্মৃতির বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমরা তো অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অনেক কথাই বলি।

কিন্তু যখন দেখলাম আমার একটা কাজ ফাঁস হয়ে গেছে, আমি টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারিনি।

advertisement

ভিডিওটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, তার বাসার দারোয়ান থেকে শুরু করে স্টাইলিস্টের গাড়িচালক, সবাই সেটা দেখে ফেলেছিল।

এই পরিস্থিতির কথা বলতে গিয়ে রাধিকা জানান, আমার স্টাইলিস্ট আমায় বলেছিল, ওর ড্রাইভার বারবার ভিডিওটা দেখছিল আর জিজ্ঞেস করছিল, ‘তুমি কি ওর বাড়িতে যাচ্ছ?’ আমার দারোয়ানও ভিডিওটা দেখে ফেলেছিল। এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে, যা সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

সেই সময় রাধিকা পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে নিজের নিরাপত্তার খাতিরে তাদের ডেকে সরাসরি কথা বলেন। রাধিকা তাদের ডেকে পরিষ্কার জানিয়ে দেন, আমার একটা ভিডিয়ো ফাঁস হয়েছে। তোমরা কি সেটা দেখেছ? না দেখলে আমি পাঠাচ্ছি, দেখে নাও। যদি তোমাদের কোনও সমস্যা না থাকে, তবেই আমার সঙ্গে কাজ করবে আর আমায় রক্ষা করবে। নাহলে এই নাও বেতন, তোমরা যেতে পারো। জবাবে দু’জনেই তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তারা নায়িকার খেয়াল রাখবেন।

তবে অতীতের সেই কালো দিনগুলো এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। আপাতত কাজ আর পরিবার নিয়ে চুটিয়ে নতুন জীবন উপভোগ করছেন তিনি। 

  • সর্বশেষ