শিরোনাম
◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস ◈ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা, প্রধানমন্ত্রীর বৈঠক ◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলীলার যে ভিডিও ভাইরাল, দেখেছেন ২৬ কোটি দর্শক!

অভিনয়ে নিজের অবস্থান পোক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তা বাড়ছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার। এবার ইনস্টাগ্রামে তার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

সেই পোস্টের ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক পড়েছে ১ কোটি ১১ লাখ। পাশাপাশি এটি দেখা হয়েছে ২৫ কোটি ৮০ লাখেরও বেশিবার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে প্রকাশিত শ্রীলীলার ওই ভিডিওতে এখন পর্যন্ত মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজারেরও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পরিসংখ্যান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট রিল্যাক্সের তথ্যেও উঠে এসেছে ভিডিওটির বিপুল সাড়া।

ইনস্টাগ্রামে নিয়মিতই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শ্রীলীলা। কখনো ফ্যাশন ও ঐতিহ্যবাহী সাজে, কখনো ব্যক্তিজীবনের বিশেষ মুহূর্তে, আবার কখনো নতুন কাজের খবর নিয়ে হাজির হন তিনি। তবে অন্য পোস্টগুলোর তুলনায় আলোচিত এই ভিডিওতে দর্শক-অনুরাগীদের প্রতিক্রিয়া বেশ বড় পরিসরে দেখা গেছে।

advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা।

দক্ষিণ ভারতীয় সিনেমায় পরিচিতি পাওয়ার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে।

এদিকে ধানুশের সঙ্গে ‘ওম : চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন শ্রীলীলা। এর বাইরেও তার হাতে রয়েছে আরো কয়েকটি সিনেমার কাজ। সব মিলিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা আর একের পর এক নতুন সিনেমায় যুক্ত হওয়া, দুই দিকেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ