মনিরুল ইসলাম: মাতৃত্বকালীন বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ নতুন একটি চলচ্চিত্রের মাধ্যমে তার এই কামব্যাক ঘিরে ইতোমধ্যে দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ছবিটি পরিচালনা করছেন গুণী নির্মাতা জাহিদ হোসেন এবং এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আদর আজাদ।
পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলীর সঙ্গে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আবার শুটিংয়ে ফেরার আশ্বাস দিয়েছেন। তবে মাতৃত্বজনিত কারণে তার ফিটনেস ও স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ফলে নির্মাতা দল বুবলীর অংশ বাদে অন্যান্য দৃশ্যের কাজ আগে এগিয়ে নিচ্ছে। ২০২৬ সালের জানুয়ারী থেকে ২০২৭ সালের জানুয়ারী পর্যন্ত বিভিন্ন ঢাকাইয়া পর্বণে সিনেমা শুটিং চলছে। চলবে। তিনি জানান, আসন্ন দুর্গাপূজায় আবার ক্যামেরা অন হবে। দুর্গাপূজায় শুটিং চলবে। বুবলী অংশ নিবেন।
তিনি বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রটি মূলত পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সিনেমায় নায়ক আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া মুসলিম যুবকের চরিত্রে এবং চিত্র নায়িকা বুবলী অভিনয় করবেন সুন্নি মুসলিম তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে উর্দু ভাষার সংলাপও থাকবে, যা গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি কেবল বাণিজ্যিক সিনেমা নয়—বরং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই গল্প, নির্মাণ ও উপস্থাপনায় রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব।
ছবিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা উপাদান তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে,মহরমের শোকানুষ্ঠান।
ইফতার বাজারের চিত্র। ঈদ মিছিল ও কোরবানির আবহ। নববর্ষের গান, কাসিদা ও কাওয়ালি। ঘুড়ি উড়ানো উৎসব, নৌকাবাইচ, সেহরি রাতের আবহসহ পুরানো ঢাকার সব উৎসব ও সংস্কৃতিতে তুলে ধরা হবে সিনেমাটিতে।
এসব উপাদান সিনেমাটিকে শুধু গল্পভিত্তিক নয়, বরং সাংস্কৃতিক দলিল হিসেবেও উপস্থাপন করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ঢাকাইয়া দেবদাস’ ২০২৭ সালের কোরবানি ঈদের পর মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার ও কুদরুত-ই-খুদা। এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই সিনেমা নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা—এটি পুরান ঢাকার ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বদরবারে তুলে ধরবে।
‘ঢাকাইয়া দেবদাস’ শুধু একটি সিনেমা নয়, বরং সংস্কৃতি, ভালোবাসা ও সামাজিক বৈচিত্র্যের গল্প—যার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বুবলীর প্রত্যাবর্তন দর্শকদের জন্য হতে পারে বড় চমক মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।