শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ট্রেনে খুলনা সফর, বডি ল্যাংগুয়েজ নিয়ে ট্রোলের জবাব পলির

মনিরুল ইসলাম: দীর্ঘদিন পর নিজ জন্মভূমি খুলনায় ট্রেনে ভ্রমণ করেছেন আলোচিত চিত্র নায়িকা পলি। এ সফর ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।

পোস্টে পলি উল্লেখ করেন, খুলনা তার ‘প্রাণের শহর’ এবং বাবা-মায়ের সঙ্গে স্মৃতিবিজড়িত একটি ভালোবাসার জায়গা। ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আনন্দ প্রকাশ করেন।

তবে এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তার বডি ল্যাংগুয়েজ ও অঙ্গভঙ্গি নিয়ে কিছু ব্যবহারকারী ট্রোল করেছেন বলে পোস্টে অভিযোগ করেন পলি।

সমালোচনার জবাবে তিনি লেখেন, কিছু মানুষ তার কাজ নয়, বরং ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করছেন। তিনি এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা তার অবস্থান বা জীবনধারা নিয়ে মন্তব্য করছেন, তাদের আগে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করা উচিত।

Advertisement

পলি আরও দাবি করেন, তার পোস্ট ঘিরে বিভিন্ন আইডি থেকে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া এসেছে। তবে এসব সমালোচনা তাকে দমিয়ে রাখতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, জানা গেছে—খুলনা সফরকালে একটি ফটোশুটের জন্য ট্রেনে যাত্রা করেছেন পলি এবং সে সংক্রান্ত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

প্রসঙ্গত,  গত বুধবার এফডিসিতে মেজর সিনহা নামে একটি নতুন সিনেমাট আইটেম সং এর শুটিং অংশ নেন।

  • সর্বশেষ