শিরোনাম
◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল

ছোটপর্দার আলোচিত চলতি সময়ের অভিনেতা সাইদুর রহমান পাভেল। বিশেষ করে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি।

সম্প্রতি আলোচিত এই অভিনেতার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৪৫ সেকেন্ডের ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিওতে কথা বলছেন অভিনেতা পাভেল। যা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

কারও মতে, ‘অশ্লীলতার দৌড়ে নেতার চেয়ে কোনো অংশেই কম যায় না অভিনেতাও।’ আবার কেউ বলছেন, ‘বিষয়টি কি সত্যি, নাকি এআই দিয়ে তৈরি।

Advertisement

’ আবার কেউ বলছেন, ভিডিও কলের ওপাশে থাকে নারী কে?
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ নির্বাচিত হয়ে পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল। এরপর দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে থাকেন।

নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন। তবে তার ক্যারিয়ারে উত্থান ঘটে নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে। বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন পাভেল। 

 

  • সর্বশেষ