শিরোনাম
◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিজে নায়রাকে পেতে ঢাকায় বাড়ি লিখে দেওয়ার প্রস্তাব, জানালেন নিজেই

মনিরুল ইসলাম: ঢাকায় একটি বাড়ি লিখে দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছেন জনপ্রিয় পারফরমার ডিজে নায়রা। তিনি দাবি করেছেন, এক ব্যক্তি তাকে বারবার যোগাযোগ করে এমন প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ডিজে নায়রা জানান, ওই ব্যক্তি তাকে ঢাকার শনিআখড়া এলাকায় একটি বাড়ি লিখে দিতে চেয়েছিলেন। বিষয়টি তিনি প্রথমে গুরুত্ব না দিলেও, সাম্প্রতিক সময়ে আবারও ফোন করে একই ধরনের প্রস্তাব দেওয়ায় বিষয়টি সামনে আনেন।

তার ভাষ্য, “আমাকে পেতে ঢাকায় বাড়ি লিখে দিতে চেয়েছিল এক লোক। আজও ফোন করেছে—কক্সবাজার রয়েলে আমার কোনো শো আছে কি না জানতে। এরপর আবারও শনিআখড়ার একটি বাড়ি লিখে দেওয়ার কথা বলেছে।”

তিনি আরও জানান, বিষয়টি তার কাছে অস্বস্তিকর মনে হয়েছে এবং এমন প্রস্তাবকে তিনি গুরুত্ব দেননি। বরং বিষয়টি জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে এ ধরনের আচরণ সম্পর্কে অন্যরাও সচেতন হন।

Advertisement

এদিকে, ঘটনাটি নিয়ে এখনো কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ডিজে নায়রা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের প্রলোভন বা ব্যক্তিগত প্রস্তাব অনেক সময় হয়রানি বা অনৈতিক প্রভাব বিস্তারের শামিল হতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রয়োজন হলে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

উল্লেখ্য, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত পারফর্ম করে থাকেন ডিজে নায়রা, যার কারণে বিভিন্ন সময় অচেনা ব্যক্তিদের কাছ থেকে যোগাযোগ পাওয়ার ঘটনাও অস্বাভাবিক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ