শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের স্মারক সংরক্ষণে ফিল্ম আর্কাইভের উদ্যোগ

মনিরুল ইসলাম :বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ-এর অর্জিত পুরস্কার ও ব্যবহৃত স্মারক সামগ্রী সংরক্ষণ করা হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এ। তাঁর জন্মদিন ৪ সেপ্টেম্বর) উপলক্ষে আজ বৃহস্পতিবার  ৩ সেপ্টেম্বর এসব মূল্যবান স্মারক আর্কাইভ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন তাঁর স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা আহমেদ।

ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের নিকট এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে বুলবুল আহমেদের অসামান্য অবদানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ৪ সেপ্টেম্বরকে ঘিরে পরিবার ও ভক্ত-অনুরাগীদের নানা আয়োজন থাকলেও, চলতি বছরে বড় কোনো আনুষ্ঠানিকতা আয়োজন করা সম্ভব হয়নি। তবে তাঁর দীর্ঘ শিল্পী জীবনের অর্জনসমূহ ফিল্ম আর্কাইভের জাদুঘরে সংরক্ষণের মাধ্যমে দিনটিকে তাৎপর্যপূর্ণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চলচ্চিত্রপ্রেমী দর্শনার্থীরা এখন এসব পুরস্কার ও স্মারক কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

বাংলা চলচ্চিত্রে বুলবুল আহমেদের অবদান অনস্বীকার্য। তিনি শুধু জনপ্রিয় অভিনেতাই নন, দেশের চলচ্চিত্র ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর ব্যবহৃত সামগ্রী ও অর্জিত সম্মাননাগুলো আর্কাইভে সংরক্ষিত হওয়ায় তাঁর কর্মময় জীবন ও সৃষ্টিশীল অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সুসংরক্ষিতভাবে পৌঁছে যাবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ