শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে, চৌদ্দ গোষ্ঠীকে জেলে পাঠাব: নায়িকা পলির হুঁশিয়ারি

মনিরুল ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই দেওয়া এক আক্রমণাত্মক স্ট্যাটাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন কড়া বার্তা দিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে পলি লেখেন, “সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।” তার এমন বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করায় বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকেই ধারণা করছেন, কোনো ব্যক্তি তার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বা আপত্তিকর মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনে পলি বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান খোলামেলাভাবে তুলে ধরার প্রবণতা আগেও দেখা গেছে তার মধ্যে। এবারও কোনো রাখঢাক না করে সরাসরি হুঁশিয়ারিমূলক ভাষায় নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

এদিকে তার পোস্টে ‘জেল-হাজতের ভাত খাওয়ানোর’ মতো কঠোর শব্দচয়ন বিষয়টিকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। নেটিজেনদের একাংশ তার এই অবস্থানকে সাহসী বললেও, অন্যরা জানতে চাইছেন—আসলে কার সঙ্গে তার এই বিরোধ এবং কী ঘটনার প্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি পলি। ফলে তার এই ক্ষোভের পেছনের কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা ঘটনার বিষয়ে পরিষ্কার ধারণা পেতে অপেক্ষা করতে হচ্ছে ভক্ত ও অনুসারীদের।

  • সর্বশেষ