শিরোনাম
◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ১০:২৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আনন্দঘন পরিবেশে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমনের জন্মদিন উদযাপন

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি শাহীন সুমনের জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন সহকর্মী, শিল্পী ও ভক্তরা। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সাঈদুর রহমান সাঈদ, ছটকু আহমেদ, আব্দুস সামাদ খোকন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, আসাদুজ্জামান মজনু, জয় চৌধুরী, কায়েস আরজু,আবুল কালাম আজাদ, রুবিউল ইসলাম রবি,নীলয়সহ ১৯ সংগঠনের নেতারা।

চলচ্চিত্র পরিচালক হিসেবে শাহীন সুমন দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার নির্মিত চলচ্চিত্রগুলো দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে। বিশেষ করে অ্যাকশন ও সামাজিক গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে তিনি আলাদা স্বকীয়তা গড়ে তুলেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চলচ্চিত্র নির্মাতাদের অধিকার রক্ষা, শিল্পের উন্নয়ন এবং নতুন নির্মাতাদের সুযোগ সৃষ্টি করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে সমিতি আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জন্মদিন উপলক্ষে সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেছেন। অনেকেই বলেছেন, চলচ্চিত্রের এই অভিজ্ঞ নির্মাতা আগামী দিনেও দেশের সিনেমা শিল্পকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে— “শুভ জন্মদিন প্রিয় শাহীন সুমন ভাই। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।”

চলচ্চিত্র অঙ্গনের এই গুণী নির্মাতার জন্মদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও সম্মাননা তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ