শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ বছরের প্রতীক্ষা শেষে মাতৃত্বের স্বাদ পেলেন সুস্মিতা

টালিউড অভিনেত্রী সুস্মিতা রায় গত ৬ জুলাই মা হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বামী শুভাশিসের সঙ্গে মাতৃত্বকালীন একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। সেই ছবিতে স্পষ্ট তার স্ফীতোদর। সেখানেই জানালেন সন্তানের নাম ও মা হওয়ার কথা। তবে এর আগে প্রকাশ করেননি— ছেলে হয়েছে নাকি মেয়ে। বৃহস্পতিবার (৯ জুলাই) হাসপাতাল থেকে বাড়ি ফিরে তবেই জানাবেন সবটা—এমন কথা বলেছিলেন সুস্মিতা রায়। 

বাড়ি ফিরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখলেন, আমাদের ছোট্ট পুত্রসন্তান— সিডো। তোমাকে বুকে নিয়ে বুঝলাম— সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। 

সেই সঙ্গে ভক্ত-অনুরাগীদের কাছে একরত্তির জন্য আশীর্বাদও চেয়ে নিয়েছেন অভিনেত্রী। সুস্মিতা রায় বলেন, আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক— এটাই আমাদের একমাত্র প্রার্থনা।

এর আগে সুস্মিতা রায়ের সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তার দ্বিতীয় বিয়ে ভাঙা এবং আবার নতুন করে সংসার পাতা নিয়েও আলোচনার শেষ ছিল না সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে। কিন্তু কোনো সময়েই সন্তান আসার খবর নিশ্চিত করেননি তিনি। বরাবরই এড়িয়ে গেছেন অভিনেত্রী।  

অবশেষে সোমবার (৬ জুলাই) সন্তান আসার খবর সামাজিক মাধ্যমে জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন— ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।

বরাবরই মাতৃত্বের স্বাদ পেতে চেয়েছিলেন সুস্মিতা রায়। সন্তান জন্মের পর খুবই উচ্ছ্বসিত সুস্মিতা ও শুভাশিস দম্পতি।

  • সর্বশেষ