শিরোনাম
◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ বিয়ের মাত্র সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী

কয়েক মাস আগে প্রাক্তন স্বামী সব্যসাচীর বিরুদ্ধে বিকৃত যৌনচারের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়ে চতুর্থ বিয়ের খবর দেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুস্মিতা রায়। বিয়ের সাড়ে তিন মাস পর মা হলেন আলোচিত এই অভিনেত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মা হওয়ার খবর জানান সুস্মিতা।

তবে পুত্র না কি কন্যার মা-বাবা হয়েছেন, তা এখনই প্রকাশ করতে চান না সুস্মিতা-শুভাশিস দম্পতি। শুভাশিস দে ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘মা আর বাচ্চা দু’জনেই সুস্থ আছে। সোমবার সকালে সন্তানের জন্ম দিয়েছে সুস্মিতা। আগামী ৯ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পাবে। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই সবকিছু জানাব। এখনই আর কিছু বলতে চাই না।’

এর আগে মা হতে চাওয়া নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় এসেছেন সুস্মিতা। প্রতিবারই তার মুখে শোনা গেছে, তিনি মাতৃত্বের স্বাদ চান। আর চতুর্থ সংসারে সেই স্বপ্ন পূর্ণ হলো তার।

এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করে ব্যাপক খ্যাতি লাভ করেন সুস্মিতা। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। কিন্তু চলতি বছরের শুরুতে হঠাৎ করেই সেই সংসারে শুরু হয় ছন্দপতন। শোনা যায় বিচ্ছেদের সুর। সোশ্যালে একে অপরকে নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকেন। ওই সময় অবশ্য সব্যসাচী দাবি করেছিলেন―সুস্মিতার পাঁচবার বিয়ে হয়েছে। বিপরীতে ইনফ্লুয়েন্সার জানান, তিনি চারবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এছাড়াও এ অভিনেত্রী দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে সংসার ভাঙার অন্যতম কারণ হচ্ছে মা হওয়ার ইচ্ছা। বারবার মা হতে চাইতেন তিনি। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সুস্মিতার অভিযোগ, তিনি মা হতে চাইলেও স্বামী সব্যসাচীর পরিবার সন্তান চায়নি। তারা একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। যদিও সেটি আর সম্ভব হয়নি। ওই সন্তান আর ভূমিষ্ঠ হতে পারেনি। এরপর থেকেই দূরত্ব।

গত ১৭ মার্চ হঠাৎ সোশ্যালে নিজেই বিয়ের খবর জানান সুস্মিতা। তারপর কয়েকদিন ধারাবাহিকভাবে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে নিজ বাড়িতেই বিয়ে সম্পন্ন হয় তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়