শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌তিন বছর পর ডি‌সেম্ব‌রে আস‌ছে শাহরুখ খা‌নের  অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং' 

বি‌নোদন ডেস্ক : স্বমহিমায় বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ডিসেম্বরেই আসছে ‘কিং’। ২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল বলিউড বাদশার। প্রায় তিন বছর পরে মুক্তি পাবে তাঁর অ্যাকশনে ভরপুর ছবি। তোড়জোর চলছে জোরকদমে। এই ছবি দিয়েই মেয়ে সুহানার বড়পর্দায় অভিষেক হচ্ছে। যে চার জন চিত্রনাট্য লিখছেন, তাঁদের মধ্যে রয়েছেন ‘কহানি’-খ্যাত সুজয় ঘোষ। ছবিতে অভিনয় করছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই মুম্বইয়ে শুটিং করে ফিরলেন খরাজ।

শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানতে চাইলে, তিনি বলেন ‘‘অসাধারণ অভিজ্ঞতা। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনও বিষয় নিয়ে আলোচনাও করেন না। জোরে কথাও বলেন না। তাই অন্যেরাও একেবারে চুপ করেই কাজ করেন। ওঁর শুটিং শুরু হয় দুপুর দুটো থেকে, রাত দুটো পর্যন্ত চলে শুটিং। আমার জন্য সেটা খুবই সুবিধার হয়েছিল।

এই ছবির মাধ্যমেই সুহানাকে বড়পর্দায় ‘লঞ্চ’ করছেন শাহরুখ খান। বাবা-মেয়ের সম্পর্ক কেমন দেখলেন অভিনেতা? খরাজের মতে, ‘‘মেয়ের প্রথম ছবি বলে পুরোটাই গাইড করছেন। খুব কেয়ারিং। মেয়েকে সবটাই অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন। শুয়ে থাকার একটা দৃশ্য আছে সুহানার। সেটার শুটিং হচ্ছে, সেইসময় শোয়ার ভঙ্গিও নিজে অভিনয় করে দেখিয়ে দিলেন শাহরুখ। মাথাটা কী ভাবে হেলিয়ে রাখতে হবে, সবটা দেখিয়ে দিচ্ছেন তিনি। বাবার সত্তা তো কাজ করছেই। অভিনেতা হিসাবে যাতে সুহানার কোনও ত্রুটি না থাকে, সেই দিকটাও সমান গুরুত্ব দিয়ে দেখছেন নায়ক। সুহানার সঙ্গেই বেশিরভাগ দৃশ্য ছিল আমার। শাহরুখজির সঙ্গেও দৃশ্য ভাগ করেছি। তিনি প্রশংসা করেছেন, এটাই প্রাপ্তি।

প্রথমার্ধের শুটিং শেষে কলকাতা ফিরে এসেছিলেন অভিনেতা। শাহরুখ-সুহানা পোল্যান্ড গিয়েছিলেন। এর পর আবার দ্বিতীয়ার্ধের শুটিংয়ে ফের গিয়েছিলেন খরাজ। তিনি যোগ করেন,‘‘আমার শুটিং শেষের দিন দেখা করে আমি বললাম, আপনি তো চরিত্রের লুকে আছেন। তাই ছবি তো তোলা যাবে না। আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে? আমি তা হলে স্মৃতিটুকু আমার কাছে রেখে দেব। নিজে থেকেই এগিয়ে এসে শাহরুখ বললেন, অবশ্যই! অটোগ্রাফ দিলেন। সুজয় ঘোষ এই ছবির চিত্রনাট্য লিখেছেন। তিনিই আমার কথা শাহরুখকে বলেছিলেন। ‘কিং খান’ এ-ও বললেন, ‘আপনার অভিনয়ের প্রশংসা শুনেছি।

আমিও ধন্যবাদ জানিয়ে তাঁকে বললাম, ‘খুব ভাল অভিজ্ঞতা হল, আরও কাজ করার ইচ্ছা রইল আপনার সঙ্গে।’ মজা করে এও বললাম, ‘আর এই যে আমি আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন, আমিই না ঈর্ষার কারণ হয়ে যাই।’ শুনে হেসে ফেললেন শাহরুখ। এতটাই বিনয়ী যে, তিনি বললেন, ‘না না একেবারেই নয়’।

চরিত্রটি নিয়ে খুব একটা খোলসা করেননি অভিনেতা খরাজ। তবে বলাই বাহুল্য, ‘বাদশা’র সেটে দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছেন তিনি। এখন অপেক্ষার ছবির মুক্তির। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে গৌরী খান প্রযোজিত, শাহরুখ অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’।

  • সর্বশেষ