শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন মালাইকা

হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বহুল চর্চিত মালাইকা অরোরা। বিশেষ করে তার প্রেম জীবন নিয়ে জল্পনার শেষ নেই। বেশ কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, এই মুহূর্তে ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা নামের এক হীরা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন হিন্দি সিনেমার আলোচিত এ অভিনেত্রী ও নৃত্যশিল্পী। 

দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে মালাইকা জানান, তাকে যে পুরুষ সঙ্গীর সঙ্গেই দেখা যাক না কেন, তাকে ঘিরে শুরু হয়ে যায় আলোচনা বা কটাক্ষ।  মালাইকার ভাষায়, ‘হোক তিনি বিবাহিত বা আমার বন্ধু, তাকে নিয়ে কথা শুরু হয়ে যায়।’এছাড়া অনুষ্ঠানে সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন এই আইটেম গার্ল। 

তার আগে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে সংসার ছিল মালাইকার। সেই সম্পর্ক বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ২০১৮ সালে প্রেম শুরু করেন তিনি।  নিজের ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে অর্জুনকে জানিয়েছিলেন। অসম বয়সের এই সম্পর্কের শেষ হয় ২০২৪ সালে। সেবছর দুজনই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। 

তবে বিচ্ছেদের পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করলেও মালাইকা বলেন, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিন্তু অভিনেত্রীর বর্তমান প্রেম জীবন নিয়ে আবারও জোরালো গুঞ্জন শুরু হয়েছে।  এ নিয়ে এবার মুখ খুললেন মালাইকা। 

advertisement

তিনি বলেন, ‘আসলে অনেকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরোনো বন্ধু বা বিবাহিত পুরুষ, যার সঙ্গেই বের হই না কেনো আমার সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মাও প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি, আবার বিরক্তও হই।’ 

দীর্ঘ বলিউড ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলিং সহ নানা ধরনের কাজে মালাইকাকে দেখা গেছে। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’ থেকে শুরু করে ‘পান্ডে জি সিটি’সহ বিভিন্ন গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ