শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে ঠিক হয়েও শিল্পা শেঠির সঙ্গে যে শর্তে সম্পর্ক ভেঙেছিল অক্ষয়ের

‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার একটা সময় বলিউডে ‘লাভার বয়’ হিসাবে পরিচিত ছিলেন। তার প্রেমিকার তালিকা অনেক দীর্ঘ ছিল। তার ব্যক্তিগত জীবন দেখে তা আন্দাজ পাওয়া যায়। 

নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অক্ষয় কুমার। কখনো সেই সম্পর্ক গড়িয়েছে বাগদান পর্যন্ত। শেষে অবশ্য রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। তবে তার ও অভিনেত্রী শিল্পা শেঠির প্রেম ছিল অন্যতম চর্চিত। বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার কারণ শিল্পার বাবা-মা।

অক্ষয় ও শিল্পার প্রেম নিয়ে একদা গুঞ্জন কম হয়নি। তাদের বিয়ে হবে বলে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক সুনীল দর্শন বলেন, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন অক্ষয় কুমারের সামনে। যদিও শর্তগুলো ঠিক কী কী, তা কখনো প্রকাশ্যে আলোচনা করেননি এ তারকা জুটির কেউ-ই। 

পরিচালক সুনীল আরও বলেন, অভিনেত্রী শিল্পা শেঠির পরিবার মেয়ের আর্থিক নিরাপত্তার দিকটি দেখে নিতে চেয়েছিলেন। সেখানেই নাকি অশান্তির সূত্রপাত।

বলিপাড়ার অনেকের মতে, শিল্পা নাকি জানতে পেরেছিলেন যে, তার পাশাপাশি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখে চলেছেন অক্ষয় কুমার। এরপরেই অক্ষয়ের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসেন অভিনেত্রী।

উল্লেখ্য, বর্তমানে অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন বলি ‘খিলাড়িখ্যাত’ অভিনেতা। বলিউডে তাদের জুটি অন্যতম চর্চিত। অন্যদিকে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা শেঠি। তাদের নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও চিড় ধরেনি স্বামী-স্ত্রীর সম্পর্কে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়