শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নাইট ল্যাম্পটা জ্বালো’, বাসর রাতে নববধূর কথা শুনেই হাঁটু কাঁপতে শুরু করে মহসিনের, তার পরে...

উত্তরপ্রদেশের মীরাটে বাসর রাতেই নববধূকে ফেলে উধাও হওয়া বরকে পাঁচ দিন পর হরিদ্বার থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর স্থানীয় এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মীরাটের মহম্মদ মহসিন ওরফে মনুর। আত্মীয়স্বজন, বরযাত্রী, ভোজ—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশেই শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রাতে বাসর ঘরে নববধূ অপেক্ষায় থাকলেও মহসিন ছিলেন অস্বাভাবিক আচরণে অস্থির।

নববধূ জানান, রাত ১২টার দিকে বাসর ঘরে ঢোকেন মহসিন। তিনি আলোটা কমিয়ে নাইট ল্যাম্প জ্বালাতে বললে আচমকাই নার্ভাস হয়ে পড়েন বর। কিছুক্ষণ দাঁড়াতে বলেই তিনি ঘর থেকে বেরিয়ে যান—এরপর আর ফেরেননি।

বরের হদিশ না পেয়ে নববধূ প্রথমে নিজেই খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুরো বাড়ি ও আশপাশ তন্নতন্ন করে খোঁজেন। রাতভর চেষ্টা ব্যর্থ হলে পরিবার পুলিশে নিখোঁজ ডায়েরি করে।

advertisement

পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়—বাড়ির পাশের খালের ধার ধরে হেঁটে যাচ্ছেন মহসিন। পুলিশ ডুবুরি নামালেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অবশেষে পাঁচ দিন পর মহসিনের বাবা আবু সৈয়দের ফোন নম্বরে কল আসে। কলের অপর প্রান্তে ছিলেন নিজে মহসিন। জানান, তিনি হরিদ্বারে অবস্থান করছেন এবং পরিবারের কাউকে পাঠাতে বলেন। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিদ্বারে গিয়ে তাঁকে উদ্ধার করেন। গঙ্গার ধারের একটি গেস্টহাউসেই ছিলেন তিনি।

জিজ্ঞাসাবাদে মহসিন জানান, বিয়ে নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। নববধূ নাইট ল্যাম্প আনতে বলাতেই ‘বেরিয়ে যাওয়ার অজুহাত’ পান। এরপর নদীর ধারে রাত কাটিয়ে সকালে বাস যোগে হরিদ্বার চলে যান। তাঁর ভাষায়, “ভয় লাগছিল, সবকিছু মাথার ওপর চাপ মনে হচ্ছিল। পরে বাড়ির কথা মনে পড়ায় ফোন করি।”

পরিবার ও স্থানীয়দের স্বস্তি—পাঁচ দিন পর হলেও মহসিনকে জীবিত অবস্থায় ফেরত পাওয়া গেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ