শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী সোনি রাজদান আলিয়া ভাটের চেয়ে বড়মাপের অভিনেত্রী: মহেশ ভাট

বলিউড পরিচালক মহেশ ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার স্ত্রী সোনি রাজদান তার মেয়ে আলিয়া ভাটের চেয়েও অনেক বেশি প্রতিভাবান এবং বড় মাপের অভিনেত্রী। 'সড়ক' ও 'সারাংশ'-এর মতো ছবির স্রষ্টা মহেশ ভাট মনে করেন, সোনির অভিনয় দক্ষতা অনবদ্য হলেও তিনি নিজে পরিচালক হয়েও স্ত্রীকে তার যোগ্য চরিত্র দিতে পারেননি।

সাক্ষাৎকারে তার স্ত্রী সোনি রাজদানের প্রতিভাকে অকপটে স্বীকার করেছেন। যখন তাকে আলিয়া ভাটের মা হিসেবেই সোনি রাজদানকে পরিচিত করার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়, তখনই মহেশ তার মনের কথা তুলে ধরেন।

মহেশ ভাট বলেন, ‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ। কেন এমন বলছি? অভিনেত্রী হিসাবে সে এতটাই বিকশিত হয়েছে যে তার জীবনসঙ্গী হিসাবেও আমি তাকে পর্যাপ্ত চরিত্র দিতে পারিনি। কারণ তার অভিব্যক্তির স্টাইল এবং সূক্ষ্মতা এমন নয় যা আমরা মূলধারার ছবিতে সাধারণত দেখি।’

পরিচালক মহেশ ভাট এও মনে করেন, বিনোদন জগতে সোনি রাজদান একরকম 'আইডেন্টিটি ক্রাইসিসে'র শিকার। একদিকে যেমন তিনি মহেশ ভাটের স্ত্রী, অন্যদিকে তিনি আলিয়া ভাটের মা হিসেবেই বেশি পরিচিত।

অভিনয় জীবনের বর্তমান ব্যস্ততার হিসেবে আলিয়াকে সামনে ওয়াইআরএফের 'আলফা' ছবিতে দেখা যাবে। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, যা ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এছাড়াও রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতেও দেখা যাবে এই তারকা অভিনেত্রীকে। সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়