শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিএনপির সমাবেশে অপু বিশ্বাস (ভিডিও)

কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন  চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত সরকারের সংসদে নারী আসনে সংসদ সদস্য হতে তদবির করা এই অভিনেত্রী এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটেছেন।

আওয়ামী লীগ সরকারের এমপি নির্বাচিত হতে দুই-দুবার মনোনয়ন তোলা আলোচিত এই অভিনেত্রীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কেক কাটার ভিডিওটি ভাইরাল হওয়ায় এই নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। 

বৃহস্পতিবার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আয়োজনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে অপু বিশ্বাস এবং চিত্রনায়ক নিরব যোগ দেন। অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাস বিএনপির গুণকীর্তন করেন। মঞ্চে কেক কাটায় অংশ নেন।

অল্প সময় বক্তব্য রেখে মঞ্চ ছাড়েন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপির অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এ সময় তিনি স্বেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্রদলের সাবেক নেতার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্রনেতা অপুর মুখে কেক তুলে দেন।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ও ফুটবল মাঠে। পরীক্ষা ও ক্লাস চালু রেখেই বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে প্যান্ডেল করে বিএনপির কর্মীদের ভূরিভোজের ব্যবস্থা করা হয়। 

বিএনপি কর্মীদের আপ্যায়নের জন্য আগের দিন বুধবার রাতে বিদ্যালয়ের ভিতরে দুইটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে সাত মণ মাংস ও আট মণ চালের বিরিয়ানি রান্না হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভুঁড়িভোজ চলে। বিরিয়ানির সুবাসে সারা দিনই শিশু শিক্ষার্থীরা বারবার ছুটে গেছে রান্নার কাছে। এ নিয়ে চরম বিব্রত উপজেলা ও জেলার শীর্ষ নেতারা। 

এ আয়োজনের দায়ভার নিতে রাজি নন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দাবি করেন রিপনের সঙ্গে বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ব্যাপারে একটি বিবৃতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়