শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

'কন্যা' গানে প্রশংসায় ভাসছেন নুসরাত ফারিয়া আর সজল

আরমান হোসেন টুটুল।। ঈদুল ফিতরে  মুক্তি পাবে ‘জ্বীন থ্রি’ সিনেমা। একে  সামনে রেখে সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গান প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গানটিতে রয়েছে  রঙিন আর প্রাণোচ্ছ্বাসে ভরা উৎসবের আমেজ।

উৎসবের আবহে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানটির গীতিকবি রবিউল ইসলাম জীবন।  সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। 

গানটির  অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। দুজনের পোশাকে  রঙের ছড়াছড়ি। দুজনের নাচও প্রাণবন্ত। 

গানটি প্রকাশের পর  প্রশংসায় ভাসছেন সজল আর নুসরাত ফারিয়া। গানটি ঈদের আমেজেই নির্মিত হয়েছে।

গানটি জাজের পোজে দেখে চিত্র নায়িকা  বুবলী, নায়ক সিয়াম, টিভি অভিনেত্রী  মেহজাবীন, তানজিন তিশা শেয়ার করে প্রশংসা করছেন। যা একটি ভিন্ন ঘটনা। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ বলেন,  ‘কন্যা এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাইতে পারবেন।  নাচতে পারবেন, বাজাতে পারবেন। দর্শকদের মনে দাগ কাটবে।  আমরা মনে করি, এই গানের মালিক বাংলা ভাষাভাষীর সব মানুষ। এই গান আপনার, আমার সবার। জাজের আরেকটি গান ঈদে জনপ্রিয়তা পাবে।

হরর ঘরানার ‘জ্বীন থ্রি’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

  • সর্বশেষ