শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলি খানের ওপর হামলাকারী সম্ভবত বাংলাদেশি: মুম্বাই পুলিশ

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো ব্যক্তি বাংলাদেশি বলে ধারণা করছে ভারতের পুলিশ।  আজ রোববার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সাইফ আলি খানকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ (৩০)। তাঁকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তা থেকে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি। অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পাঁচ থেকে ছয় মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।

গত বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়