শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে: কবীর সুমন

বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ অভিযাগ তুলে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। এর মধ্যে গেল সোমবার হঠাৎ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছেঁড়ার ঘটনাও ঘটেছে। এতে দু’দেশের মধ্যে এক ধরণের উত্তেজনা তৈরি হয়েছে। এসব ইস্যুতে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের গীতিকার ও সংগীতশিল্পী কবীর সুমন।

আজ শনিবার এক ফেসবুক পোস্টে ওপার বাংলার কিংবদন্তি এই সংগীতশিল্পী লিখেছেন, ‘আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি মানুষ হতে চাই। মুসলমানরা আমার ও আমার পরিবারের উপরে অত্যাচার করেনি জেঠু। আমার প্রনাম নিবেন। কথাগুলি একটু আগে আমায় লিখে জানিয়েছেন, আমার স্নেহভাজন এক নবীন বাংলাদেশি বন্ধু।’

কবীর সুমন আরও লিখেছেন, ‘তার নাম আমি প্রকাশ করছি না। মাঝেমাঝে তিনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে যান। তার পরিচয় জানলে আমার দেশে তার কপালে কী জুটবে কে জানে।’

বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার হচ্ছে জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘ভারত থেকে যারা বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যা কথা প্রচার করে চলেছে, তারা জেনে রাখুক মিথ্যা প্রচারে শেষ পর্যন্ত কোনো কাজই হয় না। পশ্চিমবঙ্গের সন্দেশখালি এবং আরজি কর নিয়ে অকথ্য অনর্গল মিথ্যা প্রচার যেমন প্রচারকদের কোনো সুবিধেই ডেকে আনেনি।’

শেষ কবীর সুমন লেখার ইতি টেনেছেন এভাবে, ‘জয় ভালবাসা! কবীর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়